লকষমপর মদরসছতরর মতয নরযতনর অভযগ শকষকদর বরদধ
লক্ষ্মীপুরের রামগঞ্জে কামরুল হোসেন শুভ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, শিক্ষকদের নির্যাতনে মারা যায় শুভ। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। রোববার (১৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শুভর মৃত্যু হয় বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক। শুভ রামগঞ্জ উপজেলার সাউধেরখীল গ্রামের দুবাই প্রবাসী কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদীয়া এতিমখানা কমপ্লেক্সে হেফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসায় থেকেই পড়ালেখা করত শুভ। শুভর মা রেখা বেগম জানান, সকাল সাড়ে ৮টায় মাদ্রাসা থেকে মোস্তফা কামাল নামে এক শিক্ষক ফোন করে তার ছেলে অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে দ্রুত হাসপাতালে যেতে বলেন। আরও পড়ুন: চুরির অপবাদে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন! তিনি বলেন, ‘অসুস্থতার কথা শুনে আমি শিক্ষককে দ্রুত আমার ছেলেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলি। এরপর আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে আর নেই। আমার ছেলের শরীরে বিভিন্ন রকমের দাগ দেখতে পাই। তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে ছেলের মৃত্যু হয়েছে।’ শুভর চাচা জামাল হোসেন বলেন,...