ছতরক আপততকর পরসতবর অভযগ পরধন শকষক গরফতর

স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগে রংপুরের বদরগঞ্জের চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) সকালে দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাড়পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন।


বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ হোসেন বলেন, ম্যানেজিং কমিটির জরুরি সভায় ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আরও পড়ুন: ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২


মামলা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বেশ কিছু দিন ধরে ওই ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালিয়ে আসছেন। বিষয়টি যাতে প্রকাশ না পায় সেজন্য ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর পাশাপাশি নানাভাবে হুমকি দেয়া হয়। তবে ১০ জুন দুপুরে প্রধান শিক্ষক মুঠোফোনে আপত্তিকর কথাবার্তা বললে তা রেকর্ড করে ওই ছাত্রী। বিষয়টি নিয়ে সে তার পরিবারের সঙ্গে কথা বললে তারা বিষয়টি এলাকার লোকজনকে জানান। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


এরপর বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে তালা ঝুলানোর পাশাপাশি প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন। রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানা পুলিশের কাছে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন।

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/pMHVqxe
via IFTTT

Comments

Popular posts from this blog